০৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

Reporter Name
  • Update Time : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮ Time View

​মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে কণা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামের মসজিদপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কণা ওই গ্রামের আল মামুনের সন্তান।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সবার অলক্ষ্যে শিশু কণা বাড়ির পাশের পুকুরের কাছে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
​শিশুটির এই অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাংনীতে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু

Update Time : ০১:০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬