০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিরিরবন্দরে রোগী, শিক্ষার্থী ও অসহায়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মোঃ মশিউর ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি:
- Update Time : ১২:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / ২০ Time View

দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মেধাবী শিক্ষার্থী, অসহায়-দুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) চিরিরবন্দর উপজেলা পরিষদের কনফারেন্স রুম ‘ইছামতি’তে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আখতারুজ্জামান মিয়া, এমপি।
ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদ্রোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ অনুদান প্রদান করা হয়।
Tag :



















