০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

মোঃ আব্দুল খালেক পার্বতীপুর উপজেলা প্রতিনিধী
  • Update Time : ০২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

​পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ্ এবং পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াদুদ আলী।
​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা মহিলা দলের সভাপতি মোছা. রুবিনা পারভীন রুবি, সাবেক উপজেলা মহিলা দল নেত্রী মোছা. শাহিনা খাতুন এবং মো. আকরাম মাস্টার।
​আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুদের সুরক্ষা ও তাদের অধিকার নিশ্চিত করতে বাল্যবিয়ে পুরোপুরি বন্ধ করতে হবে। উপযুক্ত শিক্ষা ও সুযোগ পেলে আজকের কন্যাশিশুরাই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত: বাল্যবিয়ে রোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

Update Time : ০২:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬