জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: ডা. শফিকুর রহমান
- Update Time : ০৬:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

দেশের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও স্বাধীন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জামায়াত বিট সাংবাদিকদের সাথে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় দেশের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জামায়াত বিট রিপোর্টারগণ অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিকরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ এবং দেশের সার্বিক গণমাধ্যম নীতিসহ সমসাময়িক নানা বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। বিরোধীদলীয় নেতা অত্যন্ত খোলামেলা পরিবেশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।



















