১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস খাদে,আহত ১০

মো: আকরাম হোসেন জেলা প্রতিনিধি টাঙ্গাইল।
  • Update Time : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির মধ্যে ঝড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা অন্তত ১০যাত্রী আহত হয়।
বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ছয়দানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বসীর আহমেদ-এর দেয়া তথ্য মতে জানা গেছে , বৃহস্পতিবার দুপুর বারোটার পর প্রবল বৃষ্টি শুরু হয়। সঙ্গত কারণে ঢাকার টাঙ্গাইল মহাসড়কের পিচ অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে।এ সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস গতি বেশি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে উল্টে যায়। বাসের ভেতরে থাকা আহত ও ভীত সন্ত্রস্ত যাত্রীদের আর্তচিৎকারে স্থানীয় লোকজনে এগিয়ে আসে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।পরে হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
বিশেষ করে বৃষ্টির সময় অতি সাবধানতার সহিত যানবাহন চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

Tag :

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস খাদে,আহত ১০

Update Time : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬