০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দলিল লেখক পঙ্কজ রায়ের ওপর হামলা, প্রধান আসামি অধরা

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৯:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

খুলনার আড়ংঘাটা থানার শলুয়া এলাকায় চাঁদার দাবি পূরণ না করায় পঙ্কজ রায় নামের এক দলিল লেখকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি নৃশংস হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, স্থানীয় চরমপন্থী নেতার আত্মীয় উজ্জ্বল বিশ্বাস এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় উজ্জ্বল বিশ্বাসের নেতৃত্বে সুকুমার রায়, শিমুল মণ্ডল, সাদ্দাম, এনামুল, চিত্ত মণ্ডল, পলাশ মণ্ডল, মোঃ খানজাহান আলী জীবন, আনিসুর রহমানসহ আরও ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পঙ্কজ রায়ের ওপর অতর্কিত হামলা চালায়। রামদা ও দেশীয় অস্ত্রের কোপে গুরুতর আহত পঙ্কজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পর খুলনার আড়ংঘাটা থানায় একটি মামল দায়ের করা হয়। মামলা নং- ০১।
এদিকে পুলিশের অভিযানে এজাহারভুক্ত ৮ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
তবে ঘটনার এত দিন পার হলেও মামলার ১ নম্বর ও প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অন্যদিকে পঙ্কজ রায়ের পরিবারের অভিযোগ, আসামি উজ্জ্বল এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো চাঁদার টাকা পরিশোধ করা এবং দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য পঙ্কজ রায়ের পরিবারকে প্রতিনিয়ত চরম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে পঙ্কজ রায়ের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে তারা। একই সাথে ক্ষতিগ্রস্ত পঙ্কজ রায়ের পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত প্রতিটি আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ও প্রধান আসামি উজ্জ্বল বিশ্বাসকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা বিধান করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনায় দলিল লেখক পঙ্কজ রায়ের ওপর হামলা, প্রধান আসামি অধরা

Update Time : ০৯:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬