০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪ Time View

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গায় বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি সলঙ্গা ইসলামিয়া হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
​প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ এবং সলঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, সোলাইমান হোসেন, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবু তালেব বিশা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।
​সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধীরা দেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Update Time : ০৮:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬