নীলফামারীতে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশের সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 28

নীলফামারী সদর উপজেলায় ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সজিব ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানাধীন চাপড়া সরমজানি ইউনিয়নের বাবুর বাজার এলাকার ইক্বরা জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় অভিযান চালায়।
অভিযানকালে সন্দেহভাজন মো. সজিব ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তাঁর শরীর তল্লাশি করে হেফাজত থেকে ১৭ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সজিব ইসলাম নীলফামারী সদর উপজেলার চাপড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড় ঢিংপাড়া এলাকার মশিবুল ইসলাম ও মোছাঃ সুজিনা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় (মামলা নং-০৩, তারিখ-০২/১১/২০২৬, জিআর নং-৪৩৫) একটি মামলা রুজু করা হয়েছে। আজ (০২ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।























