১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ
মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
- Update Time : ০৩:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ চালানটি আটক করা সম্ভব হয়।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।
Tag :



















