১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের তারগাছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাদকবিরোধী অভিযান: ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার

আব্দুর রহিম ঢাকা উত্তর সিটি রিপোর্টার
  • Update Time : ০৭:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অভিযানে এক মাদক ব্যবসায়ীর বাসা থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
​সংগঠন সূত্রে জানা যায়, গত রোববার গাজীপুর মহানগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের তারগাছ এলাকায় “এম মোমিনুর রহমান শিক্ষা ফাউন্ডেশন” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই বিশেষ অভিযান পরিচালনা করে।
​এ সময় এলাকার চিহ্নিত মাদক কারবারি আতাউরের বাসায় তল্লাশি চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সামাজিক অবক্ষয় রোধ এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
​স্থানীয়রা স্বেচ্ছাসেবী সংগঠনের এমন সাহসী ভূমিকার প্রশংসা করেছেন এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরের তারগাছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাদকবিরোধী অভিযান: ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার

Update Time : ০৭:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬