বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ জন।
- Update Time : ০৭:০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৮ Time View

বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এর সদর কোম্পানির একটি বিশেষ দল। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য জানায় এসআরবি-৬।
এসআরবি-৬ এর সূত্র থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজ সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি সিলভার কালারের প্রাইভেটকারে তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় রিয়াজ হাওলাদার (২৫) এবং গাড়ির চালক রহমত কাজীকে গ্রেফতার করা হয়। রিয়াজ হাওলাদার বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে। অপর আসামি রহমত কাজী একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে।
অভিযানে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা এবং মাদক বহনের কাজে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
পরে আটকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় মামলা দায়ের করা হয়। জব্দকৃত মাদক ও গাড়িসহ তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।#



















