১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলায় নাগরিকের ওপর বর্বরোচিত হামলা, বিচারের দাবিতে ক্ষোভ

মোঃ বিপ্লব ইসলাম স্টাফ রিপোর্টার
  • Update Time : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪০ Time View

মাদারীপুরের খোয়াজপুর মঠের বাজার গোলচত্বর এলাকায় মতপ্রকাশ ও আইনের শাসন নিয়ে কথা বলায় এক সাধারণ নাগরিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় মাসুদ মেম্বারের ভাইসহ কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে জানা গেছে।
​হামলার শিকার ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করে জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, হামলায় তার মুখ ও নাক থেকে রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। রক্তাক্ত এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​এলাকায় মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মাসুদ মেম্বারের ভাইসহ জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদারীপুরে কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলায় নাগরিকের ওপর বর্বরোচিত হামলা, বিচারের দাবিতে ক্ষোভ

Update Time : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬