১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুর হরিনাথপুরে ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ: ধুনটকে ১-০ গোলে হারিয়ে হরিনাথপুরের জয়
মোঃ আব্দুল মোমিন, কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
- Update Time : ১০:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনাথপুর হাই স্কুল মাঠে এক প্রাণবন্ত ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিদিনের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকের ম্যাচে মুখোমুখি হয় হরিনাথপুর ফুটবল ক্লাব ও ধুনট ফুটবল একাডেমি। জাঁকজমকপূর্ণ ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ধুনট ফুটবল একাডেমিকে ১-০ ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় হরিনাথপুর ফুটবল ক্লাব।
হরিনাথপুর ফুটবল ক্লাবের এই চমৎকার জয়ে হরিনাথপুর গ্রামবাসী এবং মাঠে উপস্থিত সকল ফুটবলপ্রেমী দর্শক বিজয়ী দলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Tag :



















