১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার: ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়
Reporter Name
- Update Time : ১০:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ Time View

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন উত্তরবঙ্গ রুটের রেললাইনের পূর্ব পাশ থেকে মোঃ খলিলুর রহমান (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খলিলুর রহমান পটুয়াখালীর বাউফল থানার ভরিপাশা এলাকার বাসিন্দা; তাঁর বাবার নাম মোঃ ইউনুস বারী এবং মায়ের নাম মোছাঃ সুফিয়া বেগম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবরে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে পিবিআইয়ের (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে দ্রুততম সময়ে নিহতের জাতীয় পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা হয়। মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Tag :



















