মেলান্দহে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / 38
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 61.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মেলান্দহ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য (এমপি) জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহমুদ আক্তার জ্যোতি এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হাসান।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল দেশের রাজনৈতিক ইতিহাস, বিভিন্ন নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অর্থপাচার বন্ধের পক্ষে লড়াই করে আসছে। বিগত বছরগুলোতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। ১৯৫২, ১৯৬৯, ১৯৭১ এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো ২০২৪ সালের ছাত্র-জনতার আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং সুফলভোগীদের মাঝে পুরস্কার ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
























