মোংলায় অরাজকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল বিক্ষোভ মিছিল
- Update Time : ১০:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ Time View

আওয়ামী লীগের বিরুদ্ধে অরাজকতা, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ এনে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোংলা পৌর ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি মোংলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্বরে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে এক সংক্ষিপ্ত জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে নানাভাবে অরাজকতা সৃষ্টি, গোপন ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপকর্ম ও ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাতে এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন:
আলহাজ্ব মোঃ জুলফিকার আলী — সাবেক মেয়র ও সভাপতি, মোংলা পৌর বিএনপি
আব্দুল মান্নান হাওলাদার — সভাপতি, মোংলা উপজেলা বিএনপি
আবু হোসেন পনি — সাধারণ সম্পাদক, মোংলা উপজেলা বিএনপি
মাহবুবুর রহমান মানিক — সাধারণ সম্পাদক, মোংলা পৌর বিএনপি
এছাড়াও কর্মসূচিকে কেন্দ্র করে মোংলা শহরের প্রধান সড়কগুলোতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমাগম লক্ষ্য করা যায়।



















