১২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শেরপুর সদর থানার নবনিযুক্ত ওসির সঙ্গে শহর জামায়াতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
রিপোর্টার নোমান আহমেদ
- Update Time : ০৯:১৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

শেরপুর সদর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর শাখার নেতৃবৃন্দ।
শহর শাখার সেক্রেটারি ড. হাসানুজ্জামানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন শহর সহকারী সেক্রেটারি জায়েদ আনোয়ারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীগণ।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিতকরণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়। নবনিযুক্ত ওসিও আইনগত সেবা প্রদান ও শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহমর্মিতা ও সহায়তা কামনা করেন।
Tag :



















