১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সংসদ সদস্য রাশেদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

রিপোর্টার নোমান আহমেদ
  • Update Time : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর (শেরপুর-১) আসনের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রাশেদ বলেন, “সোসাইটির অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় যুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​তিনি আরও বলেন, সরকারের দেওয়া এই সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের হাতেই পৌঁছায়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম ছাড়া সঠিক মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শেরপুরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সংসদ সদস্য রাশেদের আর্থিক সহায়তার চেক হস্তান্তর

Update Time : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬