ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফলভাবে সম্পন্ন করল ভাটারা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন
- Update Time : ১০:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ভাটারা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আয়োজিত লংমার্চ সফলভাবে সম্পন্ন হয়েছে। ভাটারা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নেতৃত্বে লংমার্চটি নির্ধারিত কর্মসূচি পালন শেষে চট্টগ্রামে পৌঁছায়।
চট্টগ্রামে পৌঁছে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের মেহনতি মানুষ ও সাধারণ জনগণের ন্যায্য অধিকার আদায় এবং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, সরকার আন্তরিকতার সাথে জনগণের এসব দাবি বিবেচনা করবে এবং দ্রুত তা মেনে নেবে।
চট্টগ্রামে নির্ধারিত কর্মসূচি ও সমাবেশ শেষ করে প্রতিনিধি দলটি নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে লংমার্চটি সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং অংশ নেওয়া সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।




















