সংসদীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংসদ সদস্য নুরুল আমিনকে মিরসরাই উপজেলা কৃষকদলের সংবর্ধনা
- Update Time : ১১:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৫৩ Time View

মোঃ শাহাদাত হোসেন, মিরসরাই প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি-কে সংবর্ধনা জানিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল।
০৫ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৪টায় বারৈয়ারহাটস্থ সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুকের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি জানান সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল করিম বাবলু ও আনোয়ার হোসেন।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার ও সম্পাদক হাছান, ২ নং হিঙ্গুলী ইউনিয়নের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মিশু, ৭ নং কাটাছরা ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন, জোরারগঞ্জ ইউনিয়নের সভাপতি আলা উদ্দীন মারুফ এবং ৪ নং ধুম ইউনিয়নের সাধারণ সম্পাদক আমান উল্যাহসহ ১ নং থেকে ১৬ নং ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।




















