ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

admin
  • প্রকাশের সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 16

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সদর থানার আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। এ সময় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাদক শুধু একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষতি করে না বরং তার চারপাশের সমাজ এবং দেশের উৎপাদনশীলতা ও ক্ষতিগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে দেশে আইন হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে হবে। ইভটিজিং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ইভটিজিংয়ের ঘটনা ঘটলে ভিকটিমের পাশে দাঁড়াতে হবে। মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (দিবা) আলতাফ হোসেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) খান মোকছুদুর রহমান, সিনিয়র শিক্ষক শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ আব্দুস সবুর, পলাশ বিশ্বাস, কমলেশ বিশ্বাস, সহকারী শিক্ষক সুমন আইচ প্রমুখ। এছাড়া সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
admin

সাতক্ষীরায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬