ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১১ জনকে আটক করেছে পুলিশ।

masum miah
  • প্রকাশের সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 36

‎চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১১ জনকে আটক করেছে পুলিশ।
‎
‎৬ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। তিনি আরও জানান, রাতভর অভিযান চলবে।
‎
‎আটক ব্যক্তিদের মধ্যে ছেঙ্গারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আল আমিন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর নবী খান এবং যুবলীগ নেতা কামরুল হাসান রয়েছেন বলে জানা গেছে।
‎
‎পুলিশের এসআই জীবন, এএসআই রবিউল ও থানার সেকেন্ড অফিসার এসআই সাদেক অভিযানটির নেতৃত্ব দেন। আটকের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
মাছুম মিয়া

মাছুম মিয়া

স্টাফ রিপোর্টার, চাঁদপুর

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ১১ জনকে আটক করেছে পুলিশ।

প্রকাশের সময় : ০১:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬