০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিপুরে প্রীতি ফুটবল ম্যাচে হরিনাথপুর ফুটবল ক্লাবের রোমাঞ্চকর জয়
মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
- Update Time : ০৭:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ Time View

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর উপজেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর হাই স্কুল মাঠে হরিনাথপুর ফুটবল ক্লাবের উদ্যোগে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে মুখোমুখি হয় হরিনাথপুর ফুটবল ক্লাব এবং মাথাইল চাপড় ডাঙ্গারপাড়া ফুটবল একাদশ। খেলাজুড়ে দুই দলের মধ্যেই দেখা যায় জোরালো প্রতিদ্বন্দ্বিতা ও আক্রমণ-প্রতিআক্রমণ। নির্ধারিত সময় শেষে মাথাইল চাপড় ডাঙ্গারপাড়া ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় হরিনাথপুর ফুটবল ক্লাব।
আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় সকল ফুটবলপ্রেমীদের মাঠে এসে সুন্দর খেলা উপভোগ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।
Tag :
























