০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে বালুর পয়েন্ট ও ওভারলোড ট্রাকে ইউএনওর অভিযান: চারজনকে ৬১ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল মোমিন, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১২ Time View

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই এলাকার বালুর পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ট্রাক চালক ও পয়েন্টের ম্যানেজারকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত বালু পরিবহন (ওভারলোড) করা এবং ত্রিপল বা ঢাকনা ছাড়া বালু পরিবহনের দায়ে এই অর্থদণ্ড প্রদান করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন।
​অভিযান সূত্রে জানা যায়, সড়ক ও পরিবেশ সুরক্ষায় মেঘাই বালুর পয়েন্টে এই অভিযান চালানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বালুবাহী ট্রাকে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি বালু নেওয়া এবং ত্রিপল দিয়ে না ঢাকার অপরাধে তিন ট্রাক চালককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।
​একই সাথে ওভারলোড করে ট্রাকে বালু তুলে দেওয়ার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালু পয়েন্টের ম্যানেজারকে ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, রাস্তায় নিরাপত্তাহীনভাবে ও ওভারলোড করে বালু পরিবহনের ফলে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুর্ঘটনাসংশ্লিষ্ট ঝুঁকি বাড়ে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে বালুর পয়েন্ট ও ওভারলোড ট্রাকে ইউএনওর অভিযান: চারজনকে ৬১ হাজার টাকা জরিমানা

Update Time : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬