কুলাউড়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই দোকানে জরিমানা
- Update Time : ১০:৪৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪০ Time View

কুলাউড়ায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই দোকানে জরিমানা করা হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় শহরের এলপিজি গ্যাস বিক্রেতা ২ প্রতিষ্ঠান সেবা গ্যাস এন্ড চুলাঘরকে ২৫ শত টাকা ও আসিফ ট্রের্ডার্সকে ১ হাজার টাকাসহ মোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করেন।
ওইসব দোকানে মূল্য তালিকা সরকারি রেটে টানিয়ে রাখলেও স্থানীয়ভাবে তারা অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়ায় দুজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় মোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস জানান, যেখানেই সরকারি মূল্য তালিকার উপরে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া যাবে সেখানে অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল দোকানদারদের প্রতি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করার অনুরোধ জানান।




















