০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির ঐতিহাসিক কালীবাড়ির নাট মন্দির দখলমুক্ত

মো:শফিউল আলম রাশেদ ঝালকাঠি জেলা প্রতিনিধি:
  • Update Time : ০৫:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / ২৩ Time View

দীর্ঘ ৫৪ বছরের অমীমাংসিত জটিলতার অবসান ঘটিয়ে দখলমুক্ত করা হল ঝালকাঠির শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের নাট মন্দির। আসন্ন শারদীয় দুর্গোৎসব এর আগে মন্দিরটি দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছে কালীবাড়ি মন্দির কমিটি ও জেলার সকল হিন্দু সম্প্রদায়।।একই সঙ্গে দখলমুক্ত করার কাজে সহযোগিতার জন্য প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঝালকাঠির অসাম্প্রদায়িক মুসলিম সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দারকে।

এ উপলক্ষ্যে রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়। কালীবাড়ি মন্দির কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটি যৌথভাবে এ ব্রিফিংয়ের আয়োজন করে।

ব্রিফিংয় উপস্থিত কালীবামন্দির কমিটি নেতারা বলেন, দীর্ঘদিনের দখল ও জটিলতার অবসান ঘটিয়ে নাট মন্দিরটি অবমুক্ত করা সম্ভব হয়েছে। তাদের দাবি, এ নিয়ে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের চেষ্টাও নস্যাৎ করা হয়েছে।

নেতারা জানান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ও প্রতিমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের নির্দেশনা এবং জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় নাট মন্দিরটি দখলমুক্ত করা হয়।

এ সময় কালীবাড়ি মন্দির কমিটি ও জেলা হিন্দু সমাজের পক্ষ থেকে দখলমুক্ত করার কাজে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে শুরু থেকেই মন্দিরটি দখলমুক্ত করার কাজে সহযোগিতা করায় ঝালকাঠির অসাম্প্রদায়িক মুসলিম সমাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন অসীম রঞ্জন রায়। এতে উপস্থিত ছিলেন কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি ও শহর বিএনপির সভাপতি চন্দন পোদ্দার, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সহসভাপতি বিষ্ণু চন্দ্র ধর, দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি পান্নালাল দে, সাধারণ সম্পাদক ও শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুমন মণ্ডলসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ব্রিফিংয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঝালকাঠির শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে এসে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।
#

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠির ঐতিহাসিক কালীবাড়ির নাট মন্দির দখলমুক্ত

Update Time : ০৫:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬