ডিএনসিসি’র জরুরি বিজ্ঞপ্তি: মিরপুর-১০ নম্বরে ফুটপাত দখলমুক্ত রাখতে গঠিত হচ্ছে মনিটরিং টিম
- Update Time : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে এবং শৃঙ্খলা ফেরাতে একটি বিশেষ মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মনিটরিং টিম নিয়মিতভাবে পুরো এলাকা নিবিড় পর্যবেক্ষণে রাখবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ফুটপাত দখল করে দোকান বা অস্থায়ী স্থাপনা তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তির মূল বিষয়সমূহ:
নিবিড় পর্যবেক্ষণ: মনিটরিং টিম নিয়মিতভাবে এলাকার ফুটপাত ও আশপাশের সার্বিক পরিস্থিতি তদারকি করবে।
জব্দ ও আইনানুগ ব্যবস্থা: আইন অমান্য করে ফুটপাতে অবৈধ দোকান বা স্থাপনা বসালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মালামাল ও সরঞ্জাম জব্দ করা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
জনস্বার্থে ফুটপাত পথচারীদের চলাচলের জন্য সম্পূর্ণ হকার ও দখলমুক্ত রাখতে ডিএনসিসি’র এই কঠোর পদক্ষেপ।
নির্দেশক্রমে:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
প্রতিবেদন: মোঃ খসরু নোমান, স্টাফ রিপোর্টার, ঢাকা।




















