পার্বতীপুরে বিদ্যুতের তার চু’রি করতে গিয়ে যুবকের মৃ’ত্যু
- Update Time : ০৫:৩৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / ৬৮ Time View

দিনাজপুরের পার্বতীপুরে নেসকোর বিদ্যুতের পোল থেকে তার চু’রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান (৪০) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোর রাতে পার্বতীপুর পৌরসভাধীন নয়াপাড়া এলাকার দক্ষিণ পাশে এ ঘ’টনা ঘ’টে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান বিদ্যুতের পোল থেকে তার চু’রি করার চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নি’হত সাইদুর রহমান পার্বতীপুর পৌরসভার রেয়াজনগর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের দাবি,তিনি পূর্বে অমল নামে পরিচিত ছিলেন এবং পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বাবার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় কয়েকজনের ধারণা, এ ঘটনায় সাইদুর রহমান একা ছিলেন না, তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারেন।
তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।




















