০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবাকে পিটিয়ে জখম, দুই সন্তানসহ হাসপাতালে

সাজু আহমেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : ১০:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২২ Time View

দিনাজপুরের ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবা নারী ও তার দুই ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মাবিয়া বেগম (৪৫) বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রামভদ্রপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে মোঃ মাজারুল ইসলাম (৪৮) ও তার দুই ছেলে মিলে এ হামলা চালায়। সম্পর্কে অভিযুক্ত মাজারুল ভুক্তভোগীর দেবর এবং অপর দুজন তার ভাতিজা। ভুক্তভোগীর স্বামী মারা যাওয়ার পর থেকে অভিযুক্ত দেবর তাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৬ অক্টোবর রাতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মাবিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা।
​এরই জের ধরে গত ৮ অক্টোবর সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পিতভাবে বাড়ির মাঝখানে থাকা টিনের পার্টিশন খুলে নিয়ে ঝগড়ার সৃষ্টি করে তারা। এ সময় বাধা দিতে গেলে ভুক্তভোগীর বড় ছেলে মানিক ইসলাম (২৮)-কে লাঠি দিয়ে পিটিয়ে তার ডান পা থেঁতলে দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী মাবিয়া বেগমকে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় গুরুতর রক্তাক্ত জখম করে এবং তার ছোট ছেলেকেও মারধর করা হয়।
​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী মাবিয়া বেগম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবাকে পিটিয়ে জখম, দুই সন্তানসহ হাসপাতালে

Update Time : ১০:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬