১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের পাশে দেখা মিললো বিশাল আকৃতির একটি মরা তিমি।

Reporter Name
  • Update Time : ১১:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :
সুন্দরবনের আন্দারমানিক নদীতে ভেসে এসেছে ৪০ ফুট একটি মৃত তিমি।
মৃত তিমিটি দেখতে ভীড় করছে
সেখানকার জনতা। ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও
কোস্টগার্ডের সদস্যরা তিমিটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোন এক সময়
জোয়ারের স্রোতে বঙ্গোপসাগর থেকে মৃত তিমিটি ভেসে
এসে নদীর তীরে আটকে পড়ে, সকালে জেলেরা নদীর
তীরে বিশাল আকৃতির তিমিটিকে দেখতে পান, খবর
ছড়িয়ে পড়লে সেটি দেখতে ভিড় করেন স্থানীয়
বাসিন্দারা। পরে ঘটনা স্থলে গিয়ে বন বিভাগের
কর্মকর্তারা তিমিটিকে উদ্ধার করেন। স্থানীয় জেলেদের
ধারণা মতে, বঙ্গোপসাগরের কোনো এক এলাকায়
তিমিটির মৃত্যু হয়ে থাকতে পারে, পরে জোয়ারের স্রোতে
তিমিটির মৃতদেহ উপকূল পেরিয়ে আন্দারমানিক নদীতে
ঢুকে পড়ে, তবে ঠিক কোথায় এবং কিভাবে তিমিটির মৃত্যু
হয়েছে তা এখনো জানা যায়নি।
বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মোঃ জিয়াউর
রহমান বলেন ঘটনাটির খবর পেয়ে বন বিভাগের
সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত তিমিটিকে
উদ্ধার করে কিনারায় নিয়ে আসা হয়েছে, বিশাল
আকৃতির তিমিটি পচে যাওয়ায় অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে,
তাই পরিবেশ দূষণ এড়াতে এটাকে মাটি চাপা দেওয়া
হবে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বরগুনা
উপজেলার বড়ভূগী ইউনিয়নের চরপাড়া এলাকায়
খেয়াঘাট সংলগ্ন আন্দারমানিক নদী থেকে তিমিটিকে
উদ্ধার করা হয়। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা
অতীর সরকার বলেন, খবর পেয়ে বন বিভাগের একটি
প্রতিনিধি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং
কোস্টগার্ড সদস্যরা ও সেখানে উপস্থিত রয়েছেন।
মৃত তিমিটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কার্যক্রম
চলছে।#

Tag :

Please Share This Post in Your Social Media

বঙ্গোপসাগর থেকে সুন্দরবনের পাশে দেখা মিললো বিশাল আকৃতির একটি মরা তিমি।

Update Time : ১১:৪৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬