১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাটারা ফাঁসেরটেকে চুরির চেষ্টাকালে দুই চোর হাতেনাতে আটক, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি

Reporter Name
  • Update Time : ১১:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ০ Time View

​রাজধানীর গুলশান-২ নতুন বাজার সংলগ্ন ভাটারা থানার ফাঁসেরটেক বালুর মাঠ এলাকায় দুটি দোকানে চুরির চেষ্টাকালে দুই চোরকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ফাঁসেরটেক বালুর মাঠ এলাকার দুটি দোকানে চুরির উদ্দেশ্যে ঢোকে এক চোরচক্রের সদস্যরা। এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ও দোকানদাররা সতর্ক হয়ে হাতেনাতে দুজনকে ধরে ফেলেন। পরে তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হয়।
​এলাকাবাসী জানান, সম্প্রতি এই এলাকায় চুরির উপদ্রব বেশ বৃদ্ধি পেয়েছে। এ কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে আটককৃতদের চেহারা ভালোভাবে চিনে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে এ ধরনের চক্রের হাত থেকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও মূল্যবান মালামাল রক্ষা করা সম্ভব হয়।
​বিশেষ সতর্কবার্তা
এলাকার সকল দোকানদার ও ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের নিরাপত্তা জোরদার করার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্দেহজনক কাউকে দেখলেই তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভাটারা ফাঁসেরটেকে চুরির চেষ্টাকালে দুই চোর হাতেনাতে আটক, পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি

Update Time : ১১:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬