শিরোনামঃ
ভারতে যাওয়ার পথে দর্শনা সীমান্তে মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক খালেক গ্রেফতার
রনি আহমেদ গাংনী উপজেলা প্রতিনিধি, মেহেরপুর, খুলনা
- প্রকাশের সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 74

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তাঁকে আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, এম. এ. খালেক ভারতে যাওয়ার উদ্দেশ্যে চেকপোস্টে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
আটকের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে মেহেরপুরের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :




















