০২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ১১:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ২৮ Time View

​মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে উৎসবমুখর পরিবেশে একতারা সঙ্গীত একাডেমির আয়োজনে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
​আজ সকাল ৯টায় মধুখালী উপজেলার মিলসগেট বাজার সংলগ্ন একতারা সঙ্গীত একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়। একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত ৫টি বিভাগে এবং নৃত্য ২টি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ও কবিতা আবৃত্তি পর্বে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে অংশ নেয়।
​অনুষ্ঠানে মোঃ নাহিদ হাসান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন একতারা সঙ্গীত একাডেমির পরিচালক বিষ্ণুপদ চক্রবর্তী, একাডেমির বিভাগীয় প্রধান মিহির কুমার গাঙ্গুলি, সহ-সভাপতি দুলাল চৌধুরী এবং কার্যনির্বাহী সদস্য ইতিকা গুহ।
​বক্তারা বলেন, শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও সুস্থ সংস্কৃতি চর্চায় সঙ্গীত ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলে।
​প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং অতিথিরা তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। আয়োজনে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মধুখালীতে একতারা সঙ্গীত একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১১:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬