০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে সরাইলে ফুটবলের মহারণ: ফাইনালে জিলুকদার পাড়া ও পাঠানপাড়া

Reporter Name
  • Update Time : ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২৪ Time View

​সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
মাদককে ‘না’ বলে যুবসমাজকে মাঠে ফেরানোর বার্তা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতে যাচ্ছে ফুটবলের জমজমাট আসর। সামাজিক সংগঠন ‘মুক্তির পথ’-এর উদ্যোগে আগামী ১লা সেপ্টেম্বর (মঙ্গলবার) আয়োজিত হতে যাচ্ছে ‘মিনি গোলবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট-২০২৬’।
​‘মাদকমুক্ত সমাজ গড়ি, ফুটবলের তালে ঐক্য গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে পাঠানপাড়া জানাজা মাঠে অনুষ্ঠিতব্য ট্রফি জয়ের এই লড়াইয়ে মুখোমুখি হবে উপজেলার শক্তিশালী দুই দল ‘জিলুকদার পাড়া’ এবং ‘পাঠানপাড়া’ ফুটবল একাদশ।
​আয়োজক সূত্র জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে ক্রীড়ামুখী রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলাটি ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
​উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব এস.এম ফরিদ। মাদকমুক্ত সমাজ গড়ার বিভিন্ন দিক নিয়ে প্রধান আলোচকের বক্তব্য রাখবেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।
​টুর্নামেন্টের বিষয়ে ‘মুক্তির পথ’-এর সভাপতি সাংবাদিক মোঃ কামাল পাঠান জানান, মাঠের রোমাঞ্চকর লড়াই উপভোগ করার পাশাপাশি স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরাইল উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শেখ মোহাম্মদ রমজান আলী ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ মশিউর রহমান মাস্টার উপস্থিত থাকবেন।
​অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সাংবাদিক মোঃ আল-আমিন বক্স এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক। এছাড়া অতিথিদের স্বাগত জানানোর দায়িত্বে থাকবেন সরাইল সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ ও মুক্তির পথের সাংগঠনিক সম্পাদক মোঃ বাদশা মিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বানে সরাইলে ফুটবলের মহারণ: ফাইনালে জিলুকদার পাড়া ও পাঠানপাড়া

Update Time : ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬