মোংলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন এবং রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তাররা
- Update Time : ১১:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৮ Time View

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি :
মোংলা ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এবং মোংলা ১নং চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমানের পরিচালনায়, মোংলা ১নং চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামে এই ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রোগী দেখার আয়োজন করা হয়েছে।|
এ সময় রোগী দেখার জন্য উপস্থিত ছিলেন সর্বমোট তিনজন ডক্টর, উপস্থিত ছিলেন ডাঃ মল্লিক আরাফাত (উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোংলা), ডাঃ রুপল ব্রহ্ম ( এম.বি.বি.এস খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল অফিসার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) উপস্থিত ছিলেন মহিলা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার, ডাঃ কানিজ ফাতেমা ( এমবিবিএস খুলনা মেডিকেল কলেজ সি. এম. ইউ (আলট্রা),, ই. সি. জি. পি( ডি. এফ. এম. এস) মেডিকেল অফিসার ডক্টরস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
যেকোনো বয়সী, যেকোনো ধরনের রোগী এবং যেকোনো রোগের রোগীরা এখানে সেবা নিতে পারছে বলে জানিয়েছেন উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তাররা।
ফ্রিতে এ ধরনের সেবা পেয়ে আনন্দে মেতে উঠেছেন গ্রামবাসীরা।




















