রাণীশংকৈলে স্বেচ্ছায় মসজিদ পরিষ্কার করলো ‘SMCR’ সংগঠনের সদস্যরা
- Update Time : ১১:৩৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ৪৭ Time View

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘SMCR’-এর উদ্যোগে স্থানীয় মসজিদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পবিত্রতা রক্ষা ও সামাজিক দায়িত্ববোধ থেকে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুন হোসাইন রনি এবং সহ-সভাপতি মোঃ আরমান হুসাইন-এর নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুন এবং সক্রিয় সদস্য বিশাল, তানিম ও নুর আলমসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
কর্মসূচি চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মামুন হোসাইন রনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর। এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সকলের ঈমানী ও নৈতিক দায়িত্ব। তরুণ সমাজকে ভালো কাজে উদ্বুদ্ধ করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী তরুণদের এই ব্যতিক্রমী ও মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।




















