রায়গঞ্জের শিবপুরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ অনুষ্ঠিত
- Update Time : ১০:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৩১ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”।
শিবপুর কুস্তা আদর্শ ক্লাবের সার্বিক আয়োজনে স্থানীয় ক্রীড়ামোদী মানুষের অংশগ্রহণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টে রুপাখারা একাদশ সিরাজগঞ্জ একাদশ ১-০ গোলে পরাজিত করে।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ, সলঙ্গা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইনুল হক।
ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মমিন।
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন:
সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব দুলাল হোসেন খান, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, সিনিয়র সহ-সভাপতি কাজী মুদ্দীন কাজী, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ খোকন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আশরাফুল ইসলাম বাবলু, মোঃ আবু ইউসুফ সূর্য, মোঃ মাসুদ রানা, মোঃ আব্দুর রশিদ মাস্টারসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টটি পরিচালনায় ছিলেন মোঃ আল-আমিন ও মোঃ কাওছারসহ শিবপুর কুস্তা আদর্শ ক্লাবের সকল সদস্যবৃন্দ। খেলাটি দেখতে স্থানীয় ব্যাপক দর্শকের সমাগম ঘটে।




















