০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালের ডিও বিতরণ; প্রতিটি মণ্ডপে দেওয়া হলো ২ হাজার টাকা করে নগদ সহায়তা

কে,এম রিমান ইসলাম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৪৫ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৫৫ দশমিক ৮ টন চালের সরবরাহ আদেশ (ডিও) বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। পূজা উপলক্ষে সরকারি বরাদ্দ ও স্থানীয় সহযোগিতা পাওয়ায় মণ্ডপগুলোর প্রস্তুতি আরও সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ডিও ও নগদ সহায়তা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন সরকারের নেতৃত্বে উপজেলার ৯৩টি পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত হয়ে চালের ডিও গ্রহণ করেন। বরাদ্দ অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে ৬০০ কেজি করে চাল দেওয়া হয়েছে। ৯৩টি মণ্ডপের জন্য মোট ৫৫ হাজার ৮০০ কেজি বা ৫৫ দশমিক ৮ টন চাল বরাদ্দ করা হয়েছে।

এ ছাড়া শারদীয় দুর্গোৎসবের আয়োজনকে সহায়তা করতে সংসদ সদস্য মো. আয়নুল হকের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে ২ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। ৯৩টি মণ্ডপে এ নগদ সহায়তার মোট পরিমাণ ১ লাখ ৮৬ হাজার টাকা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ উৎসব উদ্‌যাপিত হয়। পূজার আনন্দ যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রশাসন ও পূজা উদযাপন কমিটিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব উদ্‌যাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাম সরকার বিপ্লব ও সহসভাপতি সঞ্জয় চন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, চালের বরাদ্দ ও নগদ সহায়তা পূজামণ্ডপগুলোর আয়োজনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। তারা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জে ৯৩ পূজামণ্ডপে ৫৫.৮ টন চালের ডিও বিতরণ; প্রতিটি মণ্ডপে দেওয়া হলো ২ হাজার টাকা করে নগদ সহায়তা

Update Time : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬