০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লৌহজংয়ে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ফৌজি হাসান খান রিকু, লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : ০১:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৭ Time View

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার বেজগাঁও এলাকার তানজিল বাবুর্চির বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—শরীয়তপুরের পালং থানার তুলাতলা এলাকার নিরব হোসেন (১৯), লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকার শিহাব (২৪) এবং বেজগাঁও এলাকার মো. শহিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে নিরব বর্তমানে বেজগাঁও হাজী বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) রিজাউল কাজীর নেতৃত্বে একটি চৌকস দল বেজগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ওই সড়ক থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

লৌহজংয়ে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

Update Time : ০১:২১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬