ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাচালান আটক

Abdur Rohim
  • প্রকাশের সময় : ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 20

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর বিশেষ অভিযানে ১ লক্ষ ৬১ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
​৩ নভেম্বর ২০২৬ তারিখে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ মাদারগঞ্জ, পাখিউড়ারচর, হাজীপাড়া এবং দইখাওয়ারচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি বাইসাইকেল, ৫৫৫ পিস কসমেটিকস, ১৩৫ পিস প্যান্ট পিস, ২০ কেজি চিনি এবং ৩ কেজি জিরা আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ১,৬১,৮৭০/- (এক লক্ষ একষট্টি হাজার আটশত সত্তর) টাকা।
​সীমান্ত এলাকার সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আব্দুর রহিম

আব্দুর রহিম

স্টাফ রিপোর্টার, নীলফামারী

কুড়িগ্রামে ২২ বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাচালান আটক

প্রকাশের সময় : ১১:৪১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬