মেলান্দহে সাধুপুর জমশের আলী মুনসী উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল
- প্রকাশের সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 47

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার সাধুপুর জমশের আলী মুনসী উচ্চ বিদ্যালয়ের প্রধান গেট (মেইন গেট) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ ৫ নভেম্বর রোজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জনাব মোস্তাফিজুর রহমান বাবুল (এমপি)।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল এলাকার শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য জনাব মোঃ রাশেদ আল আমিন শুভ এবং মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ জাকারিয়া আহমেদ জুয়েল।
এছাড়াও এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


























