ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ রোমন

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 38

ঐতিহাসিক ৭ই নভেম্বর “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে ঈশ্বরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়ন, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. সাজ্জাদ রোমন।
আজ এক বিবৃতিতে তিনি বলেন, “একটি দায়িত্বশীল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পুলিশ। পুলিশের মূল লক্ষ্যই হলো দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান প্রেক্ষাপটে দেশের শান্তি, শৃঙ্খলা, ঐক্য ও আইনের শাসন বজায় রাখা অত্যন্ত জরুরি।”
তিনি আরও উল্লেখ করেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের একার নয়, বরং আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। “সবার আগে বাংলাদেশ”—এই চেতনাকে বুকে ধারণ করে দল-মত ও সব ধরনের বিভেদ ভুলে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
উল্লেখ্য, জনাব মো. সাজ্জাদ রোমন ঈশ্বরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই এলাকায় অপরাধ দমন, জুয়া ও মাদক নির্মূলে অত্যন্ত কঠোর এবং আপসহীন ভূমিকা পালন করে আসছেন। তাঁর সুশৃঙ্খল নেতৃত্ব, বিচক্ষণতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের কারণে ইতিমধ্যেই তিনি এলাকায় একজন মানবিক ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের আস্থা ও প্রশংসা কুড়িয়েছেন।
অপরাধ দমন ও মাদক নির্মূলের বিষয়ে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ওসি সাজ্জাদ রোমন বলেন, “পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিরোধ, মাদক নির্মূল এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।” তিনি ঈশ্বরগঞ্জ থানার সম্মানিত নাগরিকদের প্রতি পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করার অনুরোধ জানান এবং পরিশেষে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস”-এর সার্বিক সফলতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আইনের শাসন ও শান্তি প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা চাইলেন ঈশ্বরগঞ্জের ওসি সাজ্জাদ রোমন

প্রকাশের সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬