বালাগ্রামকে সকল ধর্মের মানুষের নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে অবিরাম ছুটে চলেছেন চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাইমেনুর রহমান সানা
- প্রকাশের সময় : ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / 26

জলঢাকা উপজেলার ৩ নং বালাগ্রাম ইউনিয়নকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মডেলে রূপান্তর করতে দিন-রাত পরিশ্রম করে চলেছেন তরুণ ও জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী মোঃ মোহাইমেনুর রহমান (সানা)। বালাগ্রামের মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে তিনি প্রতিটি পাড়ায়-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন।
সাম্প্রতিক এক গণসংযোগকালে এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, “বালাগ্রাম ইউনিয়ন হবে সব ধর্মের, সব মতের মানুষের জন্য একটি নিরাপদ ও আস্থার স্থল। নিজ নিজ ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস রেখে, আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি নতুন, উন্নত এবং আধুনিক বালাগ্রাম বিনির্মাণ করতে বদ্ধপরিকর।”
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও সাধারণ ভোটারদের মতে, মোঃ মোহাইমেনুর রহমান সানা একজন সৎ, মার্জিত ও জনবান্ধব ব্যক্তিত্ব। দলমত নির্বিশেষে সকল মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই তার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বালাগ্রাম ইউনিয়নের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত জনপদগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, শান্তি-শৃঙ্খলার উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে তার এই নিরলস প্রচেষ্টা ইতিমধ্যে এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসার জন্ম দিয়েছে।
তরুণ এই নেতার এমন দূরদর্শী ও সম্প্রীতিপূর্ণ স্লোগানকে সাধুবাদ জানিয়ে বালাগ্রামের সর্বস্তরের জনসাধারণ আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



























