মাদারীপুরে কথা বলার স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলায় নাগরিকের ওপর বর্বরোচিত হামলা, বিচারের দাবিতে ক্ষোভ
- Update Time : ০৩:৪৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৮ Time View

মাদারীপুরের খোয়াজপুর মঠের বাজার গোলচত্বর এলাকায় মতপ্রকাশ ও আইনের শাসন নিয়ে কথা বলায় এক সাধারণ নাগরিকের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় মাসুদ মেম্বারের ভাইসহ কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে জানা গেছে।
হামলার শিকার ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করে জানান, আল্লাহর অশেষ রহমতে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, হামলায় তার মুখ ও নাক থেকে রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। রক্তাক্ত এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকায় মতপ্রকাশের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। ন্যাক্কারজনক এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে মাসুদ মেম্বারের ভাইসহ জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















