০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিজিবির অভিযান: ৩৪৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ Time View

:
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৪৭ বোতল দেশীয় যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০ টাকা।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন মোহনপুর ব্রিজ বিওপি ও তপসী স্থায়ী ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করা হয়।
​বিজিবি সূত্র জানায়, জব্দ করা চোরাচালান মালামালের মোট বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৫০ টাকা।
​এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ীতে বিজিবির অভিযান: ৩৪৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

Update Time : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬