০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

​খিজির মুহাম্মদ জুলফিকার, মৌলভীবাজার:
  • Update Time : ০৮:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

৮ অক্টোবর বৃহস্পতিবার ১১:৩০ ঘটিকায় পৌর কনফারেন্স হলে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার পৌর এলাকার ১৪টি পূজা মণ্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
​মৌলভীবাজার পৌরসভার প্রশাসক মো. তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বশীল প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট এবং জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে ১৫ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
​চেক হস্তান্তর শেষে পূজা উদযাপন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও চলাচলের রাস্তার খানাখন্দ দ্রুত সংস্কার, ড্রেনের স্লাব স্থাপন, মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা গৃহীত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

মৌলভীবাজারে শহরের ১৪টি পূজা মণ্ডপে অনুদানের চেক বিতরণ

Update Time : ০৮:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬