বরিশালে ২০ পিস ইয়াবাসহ ১ জন আটক
- Update Time : ০৬:২৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১৫১ Time View

বরিশাল প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সন্ধ্যা ১৮:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএমপি এয়ারপোর্ট থানার এসআই মোঃ আখতার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুড় এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে মোঃ সাইদ (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত সাইদ ধর্মাদী এলাকার (৫ নং ওয়ার্ড, ১নং রায়পাশা কড়াপুড় ইউপি) মৃত জয়নাল হাওলাদার ও মৃত নুরজাহান বেগমের ছেলে।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তথ্যসূত্র: বিএমপি মিডিয়া সেল [২৭ জুন, ২০২৬]




















