০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

​জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

Reporter Name
  • Update Time : ০৫:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছেলে সাহাবুল ইসলামের বিরুদ্ধে তার বৃদ্ধ বাবা হাবেল উদ্দীনকে ধারালো অস্ত্র (হেঁসো) দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
​সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঝাউবাড়িয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে সাহাবুল ইসলামকে আটক করেছে পুলিশ।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা হাবেল উদ্দীনের সাথে ছেলে সাহাবুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে সাহাবুল ধারালো অস্ত্র ‘হেঁসো’ দিয়ে তার বাবার ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই বৃদ্ধ হাবেল উদ্দীনের মৃত্যু হয়।
​ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত সাহাবুল ইসলামকে আটক করে।
​বিশেষ দ্রষ্টব্য: ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

​জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

Update Time : ০৫:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬