০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতে সচেতনতার আহ্বান

Reporter Name
  • Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১০ Time View

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির মহিলা দলের সভানেত্রী রুবিনা পারভীন রুবি, নেত্রী সহিদা খাতুন সাহিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করে LAIE ইসিএম ফেজ-৩ প্রকল্প, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প, বারকোনা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমিতিগুলো।

Tag :

Please Share This Post in Your Social Media

৯

পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতে সচেতনতার আহ্বান

Update Time : ০৩:১০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬