০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জোরারগঞ্জে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ধর্ষণ মামলার আসামি ইসমাইল গ্রেফতার
রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
- Update Time : ১০:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৬ Time View

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার এসআই কামরুল হাসান ও এএসআই আব্দুল ওয়াহিদের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আসামি ইসমাইলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইল জোরারগঞ্জ থানার ১নং করেরহাট ইউনিয়নের মধ্যম গেড়ামারা গ্রামের মো. মিজানের ছেলে। তার বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Tag :
























